দেশেই বিশ্বসেরা নিরাপত্তা নজরদারি সরঞ্জাম উৎপাদন শুরু
মাসে তিন হাজার উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে দেশেই বিশ্বসেরা হিকভিশন ব্র্যান্ডের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সার্ভিলেন্স সিকিউরিটি ক্যামেরা তৈরি শুরু করলো এক্সেল ইন্টলিজেন্স সলিউশন্স। শুক্রবার দুপুরে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি-তে ডেটাসফট বিল্ডিংয়ের নিচ তলায় অস্থায়ী অ্যসেম্বিলি প্লান্টে সুইচ টিপে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব নিয়াজ মোহাম্মাদ জিয়াউল আলম।
এসময় তার সঙ্গে ছিলেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচলাক ডাঃ বিকর্ণ কুমার ঘোষ, হিকভিশন দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুগো হুয়াং এবং এক্সেল ইন্টলিজেন্স সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।
আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন শেষে ফিতা ও কেক কেটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে গৌতম সাহা জানান, সিসি ক্যামেরা দিয়ে শুরু হলেও এই পণ্যসারিতে শিগগিরিই যুক্ত হবে নেটওয়াকিং, টেলিকম, এআই ও রোবটিক্স যন্ত্রপাতি। এ জন্য হাইটেক পার্ক কর্তৃপক্ষের ইজরাকৃত দুই একর জমির ওপর একটি স্থায়ী কারখানা করছেন তারা। আশা করছেন, ২০২৫ সাল নাগাদ দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ভারত, মিয়ানমার প্রতিবেশী দেশগুলোতেও এখান থেকে উৎপাদিত সিসি ক্যামেরা তারা রপ্তানি করার।
বর্তমান সরকারের সময়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হওয়া এবং তরুণ জনশক্তিকে টার্গেট করেই বাংলাদেশকে উৎপাদক দেশ হিসেবে বেছে নেয়া হয়েছে বলে জানান হিকভিশন দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুগো হুয়াং। তিনি বলেন, বাংলাদেশকে আমরা খুবই সম্ভাবনাময় দেশ হিসেবে দেখছি। এছাড়াও এখানকার অর্থনীতি অনেকটাই স্থিতিশীল। এছাড়াও গত বছর পাঁচেক হলো নিরাপত্তা নজরদারি পণ্যগুলোর চাহিদা ব্যাপক বাড়ছে। তাই পণ্যগুলো সাধারণের হাতের নাগালে নিয়ে আসতেই সুরাক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই যেনো দমা আরও সস্তা করা যায় সে দিকটাতেই আমরা নজর দিচ্ছি।
কেক কেটে দেশেই নিরাপত্তা নজরদারি ডিভাইসের উৎপাদন কার্যক্রম উদ্বোধন করতে পেরে অভিভূত হয়ে আইসটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, আইসিটি ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হলো আমারা বিশ্ব সেরা হবো। সেই লক্ষ্যেই আমারা হাইটেক পার্ক গুলো স্থাপন করেছি। করোনায় এখানে কার্যক্রমে একটু স্থবিরতো দেখা দিলেও এখন আমরা এখানে পূর্ণোদ্যমে কাজ করছি। এরই অংশ হিসেবে এক্সেল ও হিক ভিশনের যৌথ প্রযোজনায় সার্ভিলেন্স ক্যামেরা উৎপাদনের মাধ্যমে আজ বঙ্গবন্ধু হাইটেক পার্কে নতুন দিগন্তের শুভ সূচনা হলো।
এর আগে কারখানা ও উৎপাদন শুরু নিয়ে এক বৈঠকে প্রধান অতিথি হিসেবে এন এম জিয়াউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে বিকর্ণ কুমার ঘোষ বক্তৃতা করেন। এসময় তাদেররকে ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
এসময় হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, ঢাকা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ কারণেই আমরা প্রতিটি উপজেলাতেই ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট সেন্টার করা হচ্ছে। সেখানে ভাষা’র সঙ্গে হালপ্রযুক্তি বষয়ে ট্রেনিং দেয়া হচ্ছে। ফলে গ্রামের ছেলেদের ঢাকায় আসার দরকার হবে না। সেখানে বসেই তারা শহরের সব সুবিধা পাবে।
তিনি আরো বলেন, কোভিড আমাদের কিছুটা পিছিয়ে দিলেও আমরা এখন খুব দ্রুত গতিতে এগিয়ে চলছি। প্রতিটি দিন, ঘন্টা কাউন্ট করা হচ্ছে। সেখানে এক্সেল টেকনলোজি এবং হিক ভিশন অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে। এটা আমাদের দেশের সিকিউরিটির ক্ষেত্রে বড় অবদান রাখবে।